গাজীপুরে দুর্বৃত্তদের ধারলো অস্ত্রের আঘাতে খোরশেদা বেগম (৪৮) নামে একজন খুন হয়েছেন এবং তার স্বামী আনোয়ার হোসেন (৬০) ও মেয়ে আকলিমা আক্তারকে (৩৫) আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ভাওরাইদ এলাকায়। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে বাড়ির এক ঘরে ঘুমায়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরে ঢোকে ধারলো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে বাহির থেকে ঘর তালা বদ্ধ করে পালিয়ে যায়।
শনিবার সকালে বাড়ির অন্যান্য লোকজন ঘরে তালাবদ্ধ এবং ঘর থেকে ঘোঙরানির শব্দ পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে।
এ সময় খোরশেদা বেগমকে মৃত অবস্থায় পায় এবং শুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন ও আকলিমা আক্তারকে উদ্ধার করে। পরে তাদের গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইআর





