করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ (১২ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৬ হাজার ২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আজ (১২ জুলাই) রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ জন সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

এমবি