যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজ বাগানে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় শ্বাস বন্ধ হয়ে মোঃ ইমন হোসেন নামে একজন নির্মান শ্রমিক নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরো ৩ জন শ্রমিক আহত হয়। 

এলাকাবাসি ও শার্শা থানার পুলিশ জানায়, এ সব শ্রমিকরা শনিবার শার্শার দক্ষিন বুরুজ গ্রামের মোহর আলীর বাড়ীতে সেফটি ট্যাংকিতে কাজ করার পর তার মুখ বন্দ করে চলে যায়। রোববার সকালে পুনরায় কাজ করার জন্য ৪ জন শ্রমিক এসে ট্যাংকির মুখ খুলে ভিতরে ঢোকে।  এসময় নিহত ইমন সহ আরো তিন শ্রমিক ট্যাংকির ভিতর নামলে সকলেই শ্বাস বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্যাংকির ভিতর থেকে আহত অবস্থায় ৪ নির্মান শ্রমিককে উদ্ধার করে নাভারন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত ইমন হোসেন শার্শা উপজেলার সম্বন্দকাটি গ্রামের কুতুব উদ্দিনে ছেলে। আহত বিপ্লব সম্বন্ধকাঠি গ্রামের রাজ্জাকের ছেলে, ওলিয়ার রহমান ঐ গ্রামের সোহরাবের ছেলে ও দক্ষিন বুরুজবাগান গ্রামের এরশাদ আলীর ছেলে রফিকুল ইসলাম।

গুরুতর আহত অবস্থায় বিপ্লব কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে রফিকুল ও বাকরুদ্ধ অবস্থায় ওলিয়ার কে বাড়ি নিয়ে গেছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রনি জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। আহত বিপ্লবের অবস্থা আশঙ্খাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে রিফার্ড করা হয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেখ নাছির উদ্দিন/এসএম