সাতক্ষীরায় রাতভর অভিযান চালিয়ে ১৮ জামায়াত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে শ্যামনগর থেকে পাঁচজন- উপজেলা শিবির সেক্রেটারি ও বড়বাড়ি গ্রামের মোঃ মোজাহিদ হোসেন, বুড়িগোয়ালিনী গ্রামের জামায়াতকর্মী আব্দুল গফুর, কদমতলা গ্রামের সাইফুল ইসলাম, গোলাখালি গ্রামের মোঃ কামাল হোসেন ও বড়বাড়ি গ্রামের মোঃ বিলাল হোসেন।
সাতক্ষীরা সদর উপজেলা থেকে দুইজন- পুরাতন সাতক্ষীরা গ্রামের জামায়াতকর্মী মোঃ ইব্রাহিম ও দেবনগর গ্রামের আবু সালেক।
কলারোয়া থেকে দুইজন- নতিপুর এলাকার জামায়াতকর্মী মাস্টার জহুর আলী ও ছলিমপুর এলাকার নুরুল ইসলাম।
তালা উপজেলার বালিয়াকান্দি গ্রামের জামায়াতকর্মী আজগর সরদার।
কালিগঞ্জ উপজেলা থেকে আটজন- গোবিন্দপুর গ্রামের জামায়াতের রোকন আব্দুল জব্বার, মারকা গ্রামের জামায়াতকর্মী দাউদ আলী, ইন্দ্রোক গ্রামের ইয়াছিন আলী, পাইকারা গ্রামের গোলাম বারী, হারুনার রশিদ, গোবিন্দপুর গ্রামের আব্দুল জব্বার, কালিকাপুর গ্রামের রওশন আলী, বিলাল হোসেন ও গড়মহল গ্রামের শুকুর আলী খোকন।
এদিকে হরতালের কারণে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল দিচ্ছে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, হরতালে নাশকতা এড়াতে পুলিশ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





