চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন বালুছড়া বাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন জানান, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বালুছড়া বাজারে আগুন লাগে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ