রাজধানীর ভাটারা এলাকায় প্রাইভেটকার নিয়ে ছিনতাই করতে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ভাটারার জঘন্নাথপুর এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার সহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে ভাটারা থানা পুলিশ।
আটককৃতরা হলেন রুবেল(২৪) ও মোজাম্মেল(২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার এসআই মোজাম্মেল হক। তিনি টাইমনিউজবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
জেইউ/এসএইচ





