চট্টগ্রাম জেলার চন্দনাইশে মহান স্বাধীনতা দিবসে ফুল দেওয়াকে ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টায় প্রথম সংঘর্ষ হয়। এর জের ধরে শনিবার বেলা দুইটার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে চন্দনাইশ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি স্টেশন এলাকায় আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত ব্যবসায়ীরা মহাসড়কের দোকানপাট বন্ধ করে দেন। পথচারী ও যাত্রীসাধারণ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
চন্দনাইশ থানা সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এমই





