রাজধানীর মোহাম্মদপুর থানার কলেজগেট এলাকার নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে কলেজগেটের বিপরীত পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীরের বাড়ি ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঢাকার শংকরে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের চাচাতো ভাই বেলাল হোসেন জানান, ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন জাহাঙ্গীর। রোববার সকালে সকালে কাজে গিয়ে ৬ বা ৭তলা থেকে মাটিতে পড়ে যায়।
গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





