উচ্চ শিক্ষা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষাথীদের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ কমসূচিতে পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশনের ও ম্যাটস শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুরাদ হোসোন লেমনের সভাপতিত্বে এই মানববন্ধন শুরু করা হয় ।
সভাপতির বক্তব্যে মুরাদ হোসেন বলেন, বিগত শান্তির্পূণ কমসূচিতে দেশের বিভিন্ন জেলা বিশেষ করে নোয়াখালী ,বাগেরহাট, রাজশাহী, বগুড়া ও টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ প্রশাসন। হামলা চালিয়ে তারা ক্ষান্ত হয় নি বরং গ্রেফতার করে নিয়ে মামলা দেওয়া হয়। পুলিশের এই হামলায় তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয় মানববন্ধন থেকে।
প্রতিবাদী এই মানববন্ধনে ঢাকায় ম্যাটস এর ১০০০ শিক্ষাথীরা অংগ্রহণ করেছেন। গত ২৬ শে এপ্রিল রাজধানীর রাষ্টীয় চিকিৎসা অনুষদের সামনে সহ সারা দেশে ম্যাটস শিক্ষাথীরা বিক্ষোভ করেন। এর মধ্যে পুলিশের হামলায় ১৫ শতাধিক শিক্ষাথীর আহত হয়েছে, এর মধ্যে ৫ জন শিক্ষাথীরা আশংকাজনক অবস্থা বলে জানা যায়।
সভাপতি আরো বলেন, আর যদি কোন ম্যাটস শিক্ষাথীদের উপর পুলিশের হামলা হয় তাহলে, আমরা কঠোর আন্দোলনের ব্যবস্থা নিতে বাধ্য হব এবং আজকে এই প্রতিবাদী মানব বন্ধন থেকে আমাদের ৪ দফা দাবি না মেনে নিলে পরবর্তীতে আরও কঠোর কমসূচির ঘোষণা করা হবে। এছাড়াও মানব বন্ধনে ম্যাটস এর সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম,সোহরাব হোসেন, সৌরভ,মানিক , বাবুল, মিতু, সাথী, রিয়াজ, মেহেদী প্রমুখ অনেকে বক্তব্য প্রধান করেন ।
মেহেদী হাসান খাজা





