মৌলভীবাজার শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় প্রিমিয়াম হোটেলের শ্রমিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মনসুর মিয়া (২২) বলে জানা গেছে। তিনি সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামের মুসলিম খানের ছেলে।

সোমবার দুপুর ১২টায় শহরের শমসেরনগর এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

মনসুরের বড় ভাই বাবুল খান জানান, মসনুর পাঁচ/ছয় বছর ধরে এই হোটেলে কাজ করে আসছিলেন। দুপুরে হোটেলের ভেতরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ অবস্থায় সহকর্মীরা মসনুরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/