এবার বাংলাদেশের পুলিশকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তার বাহিনীর সঙ্গীরা ফিরে আসতে সক্ষম হন। ধরে নিয়ে যাওয়া শামছুল হক হচ্ছেন পুলিশ অফিসার। তিনি নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
মঙ্গলবার রাতে কুড়িগ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। যদিও তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দিয়েছে বিএসএফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে চোরাকারবারীদের ধরতে এসআই শামছুল হক ৬ সদস্যের বাহিনী নিয়ে নাগেশ্বরী উপজেলার ত্রিমোহিনী হাট এলাকায় শিংঝার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে যান। ওই সময় ভারতের আটিয়ালডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ধাওয়া করে শামছুল হককে ধরে নিয়ে যায়। তবে পরে শামছুল হককে ছেড়ে দেয়া হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যাহ ও কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ





