শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১ কেজি স্বর্ণসহ মোহাম্মদ সানি নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, কুয়ালালামপুরের একটি এয়ারলাইনসের ফ্লাইটে করে সকাল ৭টার দিকে সানি ঢাকায় পৌঁছেন। সাড়ে ৮টায়  তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তাদের তাঁকে সন্দেহ হয়।
পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে পাঁচটি সোনার বার আটক করা হয়। এই সোনার ওজন এক কেজি। দাম প্রায় ৫০ লাখ টাকা।
মইনুল খান জানান, সানির বাড়ি মুন্সিগঞ্জে। তিনি রাজধানীর ১৯৬/১ পূর্ব রামপুরায় থাকেন। তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]