নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জ্বল হোসেন মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় আড়াইহাজার-ভূলতা সড়কের দুপ্তারা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন আড়াইহাজার পৌরসভার মৃত মোহর আলী ছেলে।
আহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর এলাকার আলী হোসেন (৫৬) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৮)। উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় তোফাজ্জল হোসেন সিএসজিচালিত অটোরিকশায় করে গাউছিয়া যাচ্ছিলেন। আড়াইহাজার-ভূলতা সড়কের দুপ্তারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তোফাজ্জ্বল হোসেন নিহত হন। গুরুতর আহত হন আরো দুই যাত্রী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





