পটুয়াখালীতে খাদিজা আক্তার হ্যাপী নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী জহিরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ ও দেবর মো. জাফরকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদার এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৪আসামিকে খালাস দেয়া হয়েছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০০৮ সালের ৮ এপ্রিল হ্যাপীকে তার স্বামী ও দেবর পিটিয়ে হত্যা করেন।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ