চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বেরিয়ে ভাটিয়ারী এলাকায় মহাসড়কে উঠার পর তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত মঞ্জুরুল হক সেন্টার ফর সোশ্যাল সার্ভিস (সিসিএস) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক ছিলেন।
সীতাকুণ্ড বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, মঞ্জুরুল হক নিজ অফিস থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরুল নিহত হয়।
ওএফ





