শ্রমিকদের বেতন বৃদ্ধির সরকারি সুপারিশ প্রত্যাখ্যান করে পণ্যবাহী জাহাজ মালিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (০২ মে) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নৌমন্ত্রী ও জাহাজ মালিকদের মধ্যে এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় দুপুর থেকেই জাহাজ চলাচল শুরু হবে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান নৌমন্ত্রী শাজাহান খান ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বীরবিক্রম।
ওএফ





