লালমনিরহাট জেলার হারিভাঙ্গা গ্রামে তরুন প্রকৌশলী গোলাম আজমকে হত্যার বিচার দাবিতে মানব বন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বেলা ১১টায় নলডাঙ্গা বাজার সংলগ্ন বটের তল থেকে রেলগেট হয়ে, স্টেশন রোড ও বাজার রোড ব্যাপী ৩টি সড়কে ১২শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫সহশ্রাধীক ছাত্র/ছাত্রী ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।
মানবাধিকার কমিশন, গাইবান্ধা জেলা শাখা আয়োজিত এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা সাধারন সম্পাদক আনিস মোস্তফা তোতন, নিহতের বাবা মোজাম্মেল হক, আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, চেয়ারম্যান নুর আলম নান্টু সহ অনেকে।
বক্তারা বলেন,লালমনিরহাট জেলার হারিভাঙ্গা গ্রামে তরুন প্রকৌশলী গোলাম আজমকে পরিকল্পিত ভাবে হত্যা করা হলেও গত ৭ মাসেও পুলিশ হত্যা মামলা নেয়নি। তাই দ্রুত হত্যা মামলা গ্রহন করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এলাকার উশৃংখল জনতা পদ্মরাগ এক্রপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন ছেড়ে যাবার সময় হোম সিগনালে আটকে দেয়। ১০মিনিট পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়।
জেএইচ





