সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন আর নেই। তিনি ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে তিনি পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বুধবার সকালে তার ব্যক্তিগত সহকারি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগেই তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন আগে তার ফুসফুসে অস্ত্রোপচারও হয়ে ছিল। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলের জনক।
এদিকে প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএম





