চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতার পরিকল্পনা করায় শনিবার রাত থেকে রোববার সকাল পৌনে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ওই আটজন চলমান হরতাল-অবরোধে পৃথকভাবে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন বিএনপির ও তিনজন জামায়াত কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ