রাজধানীর শেরেবাংলানগর থানাধীন শুক্রাবাদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৯ যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে অটক করে।

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, বিকালে শুক্রাবাদের বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে অভিযান চালিয়ে এসব সন্দেহভাজনদের আটক করা হয়।

তিনি আরও জানান, এই মুহূর্তে তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তবে শেরেবাংলানগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, কাউকে আটক করা হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে কলাবাগান এলাকায় পুলিশের অভিযান চলছে।

তিনি বলেন, সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্যে এ পর্যন্ত ৯ জনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এমবি