২০ হাজার ইয়াবাসহ নুরু মোহাম্মদ ( ৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
আজ বুধবার সকাল ১০টায় কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
টেকনাফ বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ বলেন, টেকনাফ দমদমিয়ার বিওপির সুবেদার বজলুল রহমানের নেতৃত্বে বিজিবি বিশেষ টহল দেয়।
বাড়ীতে ইয়াবা মজুদ রাখার হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। অভিযানে বিজিবির সদস্যরা সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার সৈয়দ হোসেনের বাড়ি থেকে তার ছেলে নুরু মোহাম্মদকে গ্রেফতার করে।
তার হেফাজতে বাড়িতে পলিথিন মোড়ানো রাখা ২০ হাজার ইয়াবা ছিল। আটককৃতকে থানায় সোপর্দ করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
এমকে





