ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মো. মাসুদ (২৫), আব্দুল কাইয়ুম (২৭) ও নূর উদ্দিন মিয়াকে (৩২) জেলহাজতে পাঠানো হয়েছে।
ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফেনী শহরের বিভিন্ন এলাকা থেকে একরামুল হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ফেনী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ছুটিতে থাকায় তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি। রোববার তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।
গত ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে শহরের একাডেমী রোডের বিলাসী সিনেমা হলের সামনে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে তার বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





