কক্সবাজারের টেকনাফে ৮০০ ভরি স্বর্ণ, ৪২ লাখ টাকা ও ৫২ হাজার মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার সন্ধ্যা ৭টায় টেকনাফের জালিয়াপাড়ায় মং মং চেনের বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

কক্সবাজারস্থ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবা ও স্বর্ণ এনে মজুদ রাখার খবরে জালিয়াপাড়ার মং মং চেনের বাসায় বিজিবির একটি দল অভিযান চালায়।

অভিযানে তার ঘরের মাটি খুঁড়ে ৮০০ ভরি স্বর্ণ, ৪২ লাখ টাকা ও ৫২ হাজার মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এসএম