জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক দ্বন্ধের জের ধরে ধাপ কাঠাইল গ্রামের রওশন আরা (২০) নামে এক গৃহবধুকে বালিস চাপায় হত্যা করেছে তার স্বামী।

মঙ্গলবার ০৫ রাতে নিজ ঘরে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। নিহত গৃহবধু ক্ষেতলাল উপজেলার আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে প্রতিদিনের মত ঘুমানোর জন্য যান স্বামী-স্ব্রী। এ সময় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্দ স্বামী বালিশ চাপা দিয়ে স্ত্রী রওশন আরাকে হত্যা করেন।

কালায় থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় স্বামী আব্দুল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় কালায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত রওশন আরার পরিবার।

এমকে