ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নে শিতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে মোতালেব জোয়ারদার (২৫) নামে এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার সকালে মোতালেব জোয়ারদার (২৫) নামক ওই যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মোতালেব জোয়ারদার ওই গ্রামের মতিয়ার রহমান জোয়ারদারের ছেলে।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন জানান, মোতালেব জাল ভোট দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে ১৭১ (চ) দণ্ডবিধির ১৮৬০ ধারার আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এমআইএস





