হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া গুলিতে নিহত হয়েছেন। তবে র্যাব বলছে বাচ্চু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
সিলেট র্যাব ৯ জানায়, ভোর ৪টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এ সময় বাচ্চুসহ তার সহযোগীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বাচ্চু গুরুতর আহত হয়।
আহতাবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে চার শিশু হত্যা মামলায় শাহেদ নামের অন্যতম আরেক আসামিকে র্যাব গ্রেফতার করে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ওএফ





