টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার কালিহাতী থানাপাড়ার প্রবাসী লাল মাহমুদের ছেলে নীরব (৫) এবং প্রবাসী দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)।
জানা যায়, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলার একপর্যায়ে বাড়ীর পার্শ্বের ডোবায় পড়ে যায়। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরে শিশুদুটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাওছার/জারিফ





