রাজধানীর মিরপুরে আগ্নেয়াস্ত্রসহ জালাল শেখ (২০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি অবৈধ বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার রাত পৌনে ১০ টায় অভিযান চালিয়ে মনিপুরী মোল্লাপাড়ার বারেক মোল্লা মোড়ের রশিদের চায়ের দোকানের সামনে থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় ওই চক্রের আরও তিন সদস্য পালিয়ে যায়। অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে এডিসি সাইফুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি ও পরিদর্শক রইছ উদ্দিনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
তার দেয়া তথ্যমতে সাভারের নবীনগর এলাকার পল্লীবিদ্যুত বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শাহদাতের অফিস থেকে ১টি একনালা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্দার করা হয়। পলাতক শাহাদাত বন্দুকটি অবৈধ অস্ত্র পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহার করতো। এছাড়া পলাতক রাসেল (২৬) ও ইসমাইল হোসেনের (৪০) কাছে একটি করে গুলিভর্তি পিস্তল ছিল। তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়েছে।  
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]