রাজধানীর মৌচাক মার্কেট সংলগ্ন লিলি প্লাজার তৃতীয় তলায় একটি হোমিও প্যাথিক চিকিৎসা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফারার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
শুক্রবার বেলা আনুমানিক দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায় নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিলি প্লাজার তৃতীয় তলায় ‘জার্মান হোমিও হল’ নামে একটি হোমিও প্যাথিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। চিকিৎসা কেন্দ্রের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এমআর





