এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ মেডিকেল এ্যসিস্ট্যান ট্রেনিং স্কুলের শিক্ষার্থী, বেকার, পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকদের ৫ দফা দাবিতে অনশন কর্মসূচী পালন করছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব সহ সারা বাংলাদেশে একযোগে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রতিকী অনশন কমসূচি পালন করছে।

তাদের দাবি, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এ প্রতিকি অনশনের কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি সমূহ:

১. উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।

২. কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি এবং পদায়ন।

৩. উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতা সহ পদমর্যদা ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে উন্নতি করন।

৪. মেডিকেল এ্যাসিস্ট্যন্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন।

৫. ইন্টার্ণী শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন এং ভাতা প্রদান।

শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের দাবি সরকার এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌছানেরা চেষ্টা করেন।

এসময় তারা দাবি করেন, যদি তাদের প্রতিকী অনশনে কোন প্রকার বাধার সৃষ্টি করা হয় তবে সামনে আর কঠর আন্দোলন দেবে।

ইআর/এমবি