কানসাট ধোপপুকুর হতে কাশিয়াবাড়ি অর্থাৎ শিবগঞ্জ ও ভোলা হাটের মিলনস্থল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা বেহাল দশা হওয়ায় দীর্ঘদিন যাবত জনগন চরম দূর্ভোগ পোহালে প্রশাসন নিরব রয়েছে বলেঐ এলাকার শতাধিক লোকের অভিযোগ।

সরেজমিনে এ ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে দেখা গেছে করুন চিত্র। প্রায় ছোটবড় ৫০টি গর্ত রয়েছে। রাস্তার দুপাড় ভেঙ্গে মাটির সংগে মিশে গেছে। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই ছোট বড় দূর্ঘটনা ঘটতেই আছে।

এ রাস্তাটুকুর মধ্যে মোবারকপুর ইউনিয়নাধীন টিকরীবাজারের প্রায় ৫শ মিটার. গঙ্গারামপুর রাইসমিল এলাকার প্রায় দেড়শ মিটার, দাইপুকুরিয়া ইউনিয়নাধীন টোল বাজারএলাকার প্রায় ১শ মিটার, গোলাপের বাজার এলাকার প্রায় ৬শ মিটার, ইংলিশ বাটার মোড় এলাকার প্রায় ১শ মিটার রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে । এসব রাস্তার উপর যানবাহন চলার সময় হয় যাত্রীদের নেমে যেতে হয় অথবা দূর্ঘটনার শিকার হতে হয়।

টিকরী বাজারের ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রেজাউল হক ,আঃ জাববার, রফিকুল, ইদুল সাবেক চেয়ারম্যান তোহল আহমেদসহ অনেকে জানান, এ রাস্তাটি হচ্ছে শিবগঞ্জ - ভোলাহাটের রুটের প্রধান রাস্তা। এ রাস্তার উপর দিয়ে প্রতিদিন কম পক্ষে বিভিন্ন ধরনের ৫শ যানবাহন চলাচল করে। ভোলা হাটে রয়েছে এ উপজেলার সহস্রাধীক মানুষের ধানী ও আম বাগানের জমি । আরও রয়েছে ভোলাহাট আম ফাউন্ডেশন। এ রাস্তাটিকে বানিজ্যিক রুট বললে ভুল হবে না।
কেননা শুধু ভোলাহাট আম ফাউন্ডেশনই নয়, এখানেই হয় রেশম চাষ। তাছাড়া এ রাস্তাদিয়ে প্রতিদিন শত শত স্কুল ও কলেজ ছাত্রছাত্রী যাতায়াত করে থাকে। তাদের নাজেহালের শেষ থাকে না। তিনি আরও বলেন গত ২০আগষ্ট এ রাস্তা দিয়েই পাট মন্ত্রী মোহাঃ মির্জা গোলাম আজম ভোলা হাট পরিদর্শন করেছে । এলাকার মানুষের আশা ছিল হয়তো বা মন্ত্রী আসার আগেই এ রাস্তাটি অন্তত মেরামত করা হবে। কিন্তু সে আশায় গুঁড়ে বালি।

তারা আরও জানান আমরা শিবগঞ্জ এলজিইডি অফিসে আবেদন করেছি এবং এর অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারকে দিয়েছি।

অন্যদিকে সদরুল, আশরাফুল, কাউসার এন্তাজসহ আরো কয়েকজন জানান টিকরী বাজার হতে লক্ষীপুর পর্যন্ত প্রায় ২কিলোমিটার রাস্তার একই অবস্থা হলেও মেম্বার চেয়ারম্যানকে বলেও কিছু হচ্ছে না। কারণ বর্তমান চেয়ারম্যান একাধিক মামলার আসামী হয়ে পলাতক রয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন উদ্যোগ নিচ্ছেন না ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাঃ মোকবুল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করেও সম্ভব হয়নি এবং উপজেলা নির্বাহী দেশের বাইরে আছেন।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই