নীলফামারী র্যাব-১৩ পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের একটি ছাপাখানা থেকে জাল টাকা তৈরীর সরঞ্জামসহ দুই লাখ ২০ হাজার জাল টাকা উদ্ধার করেছে।
এসময় গ্রেপ্তার করা হয়েছে ছাপাখানার মালিক চিত্তরঞ্জন রায়কে। গ্রেফতারকৃত চিত্ত রঞ্জন দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে। দুপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিত্ত ডিজিটাল স্টুডিও এন্ড ছাপাখানা এসব জাল টাকা উদ্ধার করা হয়।
নীলফামারী র্যাব-১৩’র এএসপি মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ১৮৮টি ও পাঁচশ’ টাকার ৬৪টি জাল নোট উদ্ধার করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় জাল টাকা তৈরীতে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, একটি কী বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার।
গ্রেপ্তারকৃত চিত্তরঞ্জন রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআর





