রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে এ অভিযান শুরু হয়।

মতিঝিলের উপ পুলিশ কমিশনর (ডিসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। ক্লাবগুলো হলো আরামবাগ,
দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাব। এ ক্লাবগুলো ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নিয়ন্ত্রনে বলে জানা যায়।

ডিসি আনোয়ার বলেন, ‘সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের পর বিভিন্ন ক্লাব থেকে জিনিসপত্র এ ক্লাবে এনে রাখা হয়েছে। এ ছাড়া এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে।’

উল্লেখ্য, গেল সপ্তাহ থেকে রাজধানীর বেশ কয়েকটি ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

এএস