নাশকতার আশঙ্কায় চাঁদপুরে ৫ জন এবং চট্টগ্রামে ৬ জনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুরের সদর উপজেলায় দুই, হাজীগঞ্জে দুই ও ফরিদগঞ্জ উপজেলায় একজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শুধু ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মো. জহির মৃধার (২৭) নাম জানা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, মঙ্গলবার রাতভর সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বিএনপি কর্মী ৩ জন, শিবির কর্মী ১ জন ও জামায়াতের ২ জন কর্মী রয়েছে।

ইআর