চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোট ৯৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে সাতকানিয়া থেকে দু’টি এলজি ও এক রাউন্ড কার্তুজ এবং ২২ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, অভিযানে জামায়াতের ২ জন ও শিবিরের ১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে। এছাড়া নিয়মিত মামলায় ১১ জন এবং ৮৫ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
ইআর





