সর্বমোট ২১৮০টি শূন্য পদের জন্য ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।

রোববার বিপিএসসি নিজস্ব ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগামী ১৪ জুন সকাল-১০:০০ টা থেকে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩ জুলাই সন্ধা ৬ টা।

২১৮০ পদের মধ্যে সাধারণ ক্যাডারের জন্য ৫৪২টি পদ রয়েছে। এর মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশ ১২০ ও পররাষ্ট্রে ২০ টি পদ রয়েছে।

পূর্ণ বিজ্ঞপ্তি এই লিংকে:

http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_advertise_0531174551.pdf

জেডআই