চট্টগ্রামের ফটিকছড়িতে পিটিয়ে হত্যা করেছে এক যুবককে। পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি ।

বুধবার রাতে উপজেলার সমিতির হাট ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে

ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিনের দাবি ডাকাতি ঠেকাতে প্রতিরাতেই ওই এলাকার বাসিন্দারা পালা করে পাহারায় থাকেন।

“বুধবার রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত এলাকার একটি বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে টের পেয়ে পাহারায় থাকা লোকজন তাদের ধাওয়া করে।

“এসময় ডাকাতদলের অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেন গ্রামবাসী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এএইচ