চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের ২ চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৭জন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৩৭), পূর্বাশা পরিবহনের চালক শান্তি মিয়া (৩৫) ও অপরজন আরশ (২৮) ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩জন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৭জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এমকে