যশোরে উপজেলায় জমায়াতের স্থানীয় আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (০৫ ডিসেম্বর) বুধবার সকালে বাঘারপাড়া উপজেলা চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দীন বলেন, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দারের নামে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে অনেকগুলো মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রস্তুতি সভা শুরু হয়। এই সভায় উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমানসহ নাসির হায়দারও উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন। তার সাথে ভাইস চেয়াম্যান নাসির হায়দারও ওঠে যান। এরপর বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এমবি





