আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে বাহপাইলের আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মহাসড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার কর হয়। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো বাস ঐ নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর হাতের শাখা প্রমাণ করে তিনি হিন্দু ধর্মাবলম্বীর।

মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সাভার হাইওয়ে থানা।

এছাড়া আশুলিয়া থানা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সাইফুল ইসলাম।

 

ওএফ