করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৬৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় গত সাত মাসে এটাই সর্বনিম্ন মৃত্যু। সর্বশেষ গত ১৭ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৬৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৮২টি। আর পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩২১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭২ লাখ ৭৩ হাজার ৯৮৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ লাখ ১৭ হাজার ৬৩০টি পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। আর এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

একই সময়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ ৬ জন আর নারী ৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৩০ জন আর নারী ৯ হাজার ৯১৭ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ২ জন আর রাজশাহী বিভাগের আছেন ১ জন।

এমবি