নীলফামারীর ডিমলা উপজেলার জামায়াতের আমির আব্দুর সাত্তারকে (৫০) গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডিমলা উপজেলা জামায়াত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল সাত্তার জামায়াত নেতার পাশাপাশি ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত সহির উদ্দিনের পুত্র।
ডিমলা থানার অফিসার ইন চার্জ (ওসি)রহুল আমিন খান ঘটনার জানান, একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
কেএইচ





