পাবনা সদর উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হেমায়েতপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

আহত আহমেদ আলী হেমায়েতপুরের টাঙ্কিপাড়া গ্রামের প্রয়াত পায়ের উদ্দিনের ছেলে। হেমায়েতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
বর্তমানে পাবনা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ওসি রাজ্জাক সাংবাদিকদের বলেন, “রাতে বাড়িতে অবস্থান করছিলেন আহমেদ আলী। এ সময় প্রতিবেশী খলিল খাঁর পাঁচ ছেলে বাড়িতে ঢুকে আলীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”

এ বিষয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহিবুল ইসলাম বলেন, আলীর মাথায় রড ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জেড