'বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি' এ প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’উপলক্ষে ময়মনসিংহে অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল মাঠে দিবসটি উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় ময়মনসিংহ জেলা পরিষদ সচিব আব্দুল আওয়াল, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস আবুল হোসেন, সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক টি.আই.এম. বদরুদ্দৌলা সিদ্দিক ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা ও ফুলপুরে আলাদাভাবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেওয়ান নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুজ্জমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, ফুলপুরে উপজেলা কৃষি অফিসার মো. মফিদুল ইসলামের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ফুলপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
কেএইচ





