কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেটের একটি বাড়ি থেকে নকল এনার্জি ড্রিংকস ও উৎপাদনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও তার স্ত্রী বীণা খাতুনকে আটক করা হয়েছে।
তাকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
হাউজিং পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক সাহেব আলী জানান, রবিবার দুপুরে শহরের হাউজিং সি ব্লকের ৬নং বাসায় অভিযান চালিয়ে ৪২৫ বোতল জিনসিন, ৩২৫ বোতল সেভেন হর্স এনার্জি ড্রিংক্স ও এনার্জী ড্রিংক্স তৈরির পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে খোকসা উপজেলার জাকির মন্ডল (৪০) এই অবৈধ এনার্জী ড্রিংকস বাজারে সরবরাহ করে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পালিয়ে গেলেও সহযোগিতা করার অপরাধে তার স্ত্রী বীণা
খাতুনকে (৩০) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাফিজ আল আসাদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বীণা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। তিনি জানান, মূল অপরাধী জাকির মন্ডলের বিরুদ্ধে একই ধারায় মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
এমবিএইচ





