ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবেলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য ‘কন্ট্রোল রুম’ খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শনিবার (০৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের ৮০১(ক) নম্বর কক্ষে একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০২-৯৫৪৬০৭২।  

এছাড়াও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারির ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

একই সাথে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সকল কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (০৯ নভেম্বর) এ কথা জানানো হয়।  

এমবি