নীলফামারী ডিমলায় অটোরিকশার ধাক্কায় তামান্না নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে ডিমলা-সুটিবাড়ি সড়কের বড় জুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তামান্না দক্ষিণ তিতপাড়া গ্রামের আনসার সদস্য ছামিনুর রহমানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ডিমলা থানার অফিসার ইন চার্জ (ওসি) রুহুল আমীন খান জানান, তামান্না রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কেএইচ





