মামলার বাদীর প্রেক্ষিতে পূনরায় ময়না তদন্তের জন্য দিনাজপুরের খানসামায় আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি গ্রামের কৃষক ইছাহাক আলী কান্দুর লাশ উত্তোলনের নির্দেশদেন আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাজেবুর রহমান এর উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে পুন:রায় ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজহাসপাতালে ফরেনসি বিভাগে পাঠিয়েছেন।
এসময় আর উপস্হিত ছিলেন,দিনাজপুর পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দীন ও তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া।
উল্লেখ্য যে, গত বছরের সাত ডিসেম্বর প্রতিবেশীর সঙ্গে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা স্থলেই মারা যান কৃষক ইছাহাক আলী কান্দু।
এদিকে নিহত কৃষক ইছাহাক আলী কান্দুর কবর থেকে লাশ উত্তোলনের খবর পেয়ে উপজেলার হাজার হাজার মানুষ কবর স্থানের পাশে ভীড় জমায় এবং পরিবারের সদস্যদের আহাজারীতে এলাকা ভারি হয়ে উঠে।
এইচ ই





