রাজধানীর দয়াগঞ্জে 'ছিনতাইয়ের শিকার মায়ের' কোল থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মূল আসামি রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে দয়াগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। গেল ১৮ই ডিসেম্বর শরীয়তপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে ঢাকায় আসলে রিক্সায় থাকা অবস্থায় দয়াগঞ্জ মোড়ে ছিনতাইয়ের শিকার হন মা আকলিমা।

ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় তার কোল থেকে ৬ মাসের শিশু পড়ে যায়।

পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার ১ দিন পর যাত্রাবাড়ী থানায় মামলা করেন শিশুটির বাবা শাহ আলম গাজী।

এদিকে, জবানবন্দি গ্রহণ করতে আজই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।