চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান (৩৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মতিউর রহমান একই উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নের দরগাটোলা গ্রামের ভদু মণ্ডলের ছেলে।
শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পিঠালিতলা গ্রামের একটি ভবন নির্মাণের সময় রড নিয়ে কাজ করছিলেন মতিউর রহমান। এসময় মতিউর রহমানের হাতে থাকা একটি রডের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এমই





